Thursday, August 25, 2016

অনলাইনে পাইরেটেড ছবি দেখলে জেল!



ভারতে কপিরাইট করা কোনো কনটেন্ট হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া ওয়েবসাইট থেকে অবৈধভাবে দেখলে, ডাউনলোড করলে বা নকল করলে তিন বছরের জেল কিংবা তিন লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। তবে যাঁরা শুধু ওই সাইটে কোনোভাবে চলে যাবেন, তাঁদের কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। 
সম্প্রতি বোম্বে হাইকোর্ট কপিরাইট আইনের আওতায় কয়েকটি ওয়েবসাইটের লিংক বন্ধ করে দেওয়ার আদেশ দেন। ওই আদেশে বলা হয়েছে, বন্ধ করা এসব ওয়েবসাইট থেকে যদি কেউ কপিরাইট করা কনটেন্ট দেখেন, ডাউনলোড করেন বা কপি করেন, তবে তিন লাখ রুপি পর্যন্ত জরিমানা হবে। 
চলতি বছরের ডিসেম্বর মাসে ‘ঢিশুম’ ছবির প্রযোজকেরা হাইকোর্টে কপিরাইট কনটেন্ট অবৈধভাবে সরবরাহের অভিযোগে ১৩৪টি ওয়েবলিংক ও ইউআরএল বন্ধ করার জন্য হাইকোর্টে আবেদন করেন। 
এ পরিপ্রেক্ষিতে আদালত স্থানীয় ইন্টারনেট সেবাদাতাদের ওই সব লিংকে যেতে সতর্কতা দেখানোর নির্দেশ দেন। 
এসব লিংক কেবল ভারতীয় ওয়েবসাইটগুলোর জন্য প্রযোজ্য। এর আগে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবির প্রযোজকেরা পাইরেসির অভিযোগে ৮০০ ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা চাইলেরও আদালত ১১০ ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেন। তথ্যসূত্র: টিএনএন।
Read more ...

ভারতে গ্যালাক্সি এস ৭-এর দাম কমছে

ভারতে গ্যালাক্সি এস ৭-এর দাম কমছে

ভারতে গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এজ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম কমেছে। মুম্বাইভিত্তিক রিটেইলার মহেশ টেলিকম বলেছে, দুটি ডিভাইসে পাঁচ হাজার রুপি করে ছাড় দিচ্ছে স্যামসাং। 
ভারতে এস ৭ স্মার্টফোনটি ৪৮ হাজার ৯০০ রুপিতে বিক্রি হলেও ছাড়ের পর তা এখন ৪৩ হাজার ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। গ্যালাক্সি এস ৭ এজ এখন বিক্রি হচ্ছে ৫০ হাজার ৯০০ রুপিতে, যার দাম ছিল ৫৬ হাজার ৯০০ রুপি। 
এস ৭ ও এস ৭ এজ দুটির হার্ডওয়্যার একই রকম। এস ৭-এ আছে ৫ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। ১৫২ গ্রাম ওজনের ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। এস ৭ এজ সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এর ব্যাটারি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ারের। এর ওজন ১৫৭ গ্রাম। স্মার্টফোন দুটিতে কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড মার্শমেলোতে চলে। দুটি ফোনেই রয়েছে অক্টা কোর প্রসেসর, ৪ জিবি র‍্যাম। 
গত সপ্তাহে ভারতের বাজারে গ্যালাক্সি নোট ৭ ফোনটি ছেড়েছে স্যামসাং। এর দাম ৫৯ হাজার ৯০০ রুপি। 
এদিকে বাংলাদেশের বাজারে গত ফেব্রুয়ারি মাসে শুধু গ্যালাক্সি এস ৭ এজ ফোনটি ছাড়ে স্যামসাং মোবাইল বাংলাদেশ। স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজের দাম ৭৯ হাজার ৯০০ টাকা। গত ঈদে বিশেষ অফারে গ্যালাক্সি এস ৭ এজে ১০ হাজার টাকা থেকে ছাড় দেয় প্রতিষ্ঠানটি।
এ ছাড়া স্যামসাংয়ের একটি সূত্র জানায়, শিগগিরই বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট ৭ ফোনটি ছাড়বে স্যামসাং। বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই দাম হবে গ্যালাক্সি নোট ৭-এর। দামটি ৮০ হাজার টাকার কিছুটা কমবেশি হতে পারে। বাংলাদেশে গোল্ড-প্লাটিনাম ও ব্ল্যাক অনিক্স রঙে এটি পাওয়া যাবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
Read more ...

পুরোনো ফোন নতুন করে বেচবে স্যামসাং!

Prothom Alo
স্মার্টফোনের ব্যবসা নিয়ে অ্যাপলের মতো চিন্তাভাবনা শুরু করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি পুরোনো ফোন নতুন করে বেচতে একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহৃত প্রিমিয়াম স্মার্টফোনগুলো ‘রিফ্রাবিশড’ বা পরিমার্জন করে বিক্রি করবে তারা। আগামী বছরের শুরু থেকে এ ফোন বিক্রি শুরু হতে পারে। স্যামসাং ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, খরচ বাঁচাতে এবং আয়ের ধারা বজায় রাখতে স্যামসাং এ কর্মসূচি চালু করছে।
বর্তমানে বিশ্বে শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে অবস্থান ধরে রেখেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে এক বছরের হালনাগাদ চুক্তিতে গ্রাহকের কাছে স্মার্টফোন বিক্রি করে স্যামসাং। এক বছর পর পুরোনো ফোন ফিরিয়ে দিয়ে নতুন ফোন নেন গ্রাহকেরা। ওই পুরোনো ফোনগুলো আবার ঠিকঠাক করে অন্য দেশের বাজারে বিক্রি করার পরিকল্পনা করছে স্যামসাং। অ্যাপলও একই কাজ করে।
স্যামসাংয়ের সূত্র রয়টার্সকে বলেছে, রিফাব্রিশড ফোনগুলো কম দামে বিক্রি করা হবে। এই ঘোষণা এখনো প্রকাশ্যে দেওয়া হয়নি বলে ওই ব্যক্তি নাম প্রকাশ করেননি। ঠিক কত কমে ফোনগুলো বিক্রি হবে বা কোন দেশে কত পরিমাণ ফোন বিক্রি হবে, তা তিনি বলেননি।
স্যামসাংয়ের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের অনুমানের ওপর কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্যামসাংয়ের ফোনগুলোতে কী কী পরিবর্তন হবে, তা পরিষ্কার নয়। তবে রিফ্রাবিশড ফোনগুলোতে সাধারণত কেসিং ও ব্যাটারি পরিবর্তন করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপলের এক বছরের পুরোনো ফোনগুলো বিক্রির সময় ৬৯ শতাংশ দাম মেলে। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি ফোনগুলোতে দাম পাওয়া যায় ৫১ শতাংশ।
বাজার বিশ্লেষকেরা বলেন, রিফ্রাবিশড ফোন বিক্রি শুরু করলে ভারতের মতো বর্ধিঞ্চু বাজারে নিজেদের অবস্থান বাড়িয়ে নিতে পারবে স্যামসাং। কারণ, এসব বাজারে হাইএন্ড ফোনের দাম ৮০০ মার্কিন ডলার পর্যন্ত হয়, যা অধিকাংশ ক্রেতার নাগালের বাইরে থাকে।
সম্প্রতি অ্যাপলও ভারতের বাজারে রিফ্রাবিশড আইফোন বিক্রির চেষ্টা চালিয়েছে। স্যামসাং যদি এ ধরনের ফোন বিক্রি করে, তবে কম দামি চীনা ব্র্যান্ডের অনেক ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কারণ, চীনা ফোনগুলো স্যামসাংয়ের বাজার দখলে ভাগ বসাচ্ছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিলোটির তথ্য অনুযায়ী, এ বছর ব্যবহৃত বা হাতফেরতা মোবাইলের বাজার দাঁড়াবে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের মতো। প্রযুক্তিগত উদ্ভাবন খুব কম হওয়ায় ব্যবহৃত ফোনের বাজার আরও দ্রুত বাড়বে। তথ্যসূত্র: রয়টার্স।
Read more ...